
নিজস্ব প্রতিবেদক : “আমরা নবীন শিকড়ের টানে, অগ্রযাত্রায় বাসাইলের পানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলার একঝাকঁ তরুন, মেধাবী ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব বাসাইল-এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও বার্ষিক ইফতার মাহফিল-অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রনি আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুস সবুর খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (আর্থিক বিভাগ) আমিন শরীফ সুপন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব আমিন উদ্দিন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিষয়ের অধ্যাপক ড. কামরুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. বদিউজ্জামান খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তওফিক খান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন, চট্রগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের আহমেদ, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, সংগঠনের সাধারন সম্পাদক সাইদুর রহমান সাইম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সিনিয়র সদস্য মনির হোসেন।
এর আগে সকালে সংগঠনের পক্ষ থেকে ৫০ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/ ০২ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




