
বাসাইলসংবাদ: শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক :
বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলে অসহায়, দরিদ্র ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে পথ শিশুদের খুঁজে বের করে খাবার বিতরণ করেন টাঙ্গাইল ব্রাইটার্স টিম (টি.বি.টি)- এর সদস্যরা। এসময় টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশন থেকে শুরু করে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল মার্কেট, নিরালা মোড় হয়ে পৌর উদ্যানে এসে খাবার বিতরণ শেষ করা হয়। প্রায় অর্ধশতাধিক শিশুদের মাঝে খাবার প্যাকেট বিরতরণ করা হয়।
জানা যায়, এই গ্রুপের প্রতিটি সদস্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী। মানুষের কল্যাণে কাজ করাই তাদের মুল লক্ষ্য। তাইতো টিফিনের টাকা বাচিয়ে এই মহৎ উদ্যোগ নেয় এই গ্রুপের সদস্যরা। শুধু খাবার নয় মানুষকে রক্ত দান করেও সহযোগিতা করেন তারা।

এসময় গ্রুপের সদস্য হাবিবুর রহমান, সুমন ইসলাম, আলী হোসেন, আকাশ ইসলাম, সুমন ইসলাম, জাকির হোসেন, রাকিব হাসান, আশিকুর রহমান শহিদ, ফৌজিয়া ইসলাম জয়া, মোরশেদ আলম সরত, আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল ব্রাইটার্স টিম (টি.বি.টি)-এর উপস্থিত একাধিক সদস্য জানান, তারা চায় নিজেরা আলোকিত মানুষ হতে এবং সেই আলোকিত মানুষের ছোঁয়ায় একটি আলোকিত সমাজ গড়তে। চার পাশে অনেক অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে। যদি প্রত্যেকে নিজের অবস্থান থেকে সকলের পাশে দাঁড়াই তাহলে কেউ আর অসহায় হবে না, কেউ আর সুবিধা বঞ্চিত থাকবে না। আর এভাবেই সমাজে সৃষ্টি হবে ভ্রাতৃত্বের বন্ধন এবং ভালোবাসা। এ ছাড়াও তারা মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করে থাকে।

টাঙ্গাইল ব্রাইটার্স টিম (টি.বি.টি)-এর সদস্যরা বলেন, আমরা ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে ব্যাহায়াপনা না করে সুবিধা বঞ্চিত মানুষের মুখে একটু হাসি ফুঁটিয়ে তোলার জন্য আমাদের এই সামান্য আয়োজন।
এসময় তারা দেশের প্রত্যেকটি মানুষকে একটি সুস্থ্য সুন্দর সমাজ তৈরি ও অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য যার যার অবস্থান থেকে যতটুকুসম্ভব এগিয়ে আসার আহ্বান জানান ।
বাসাইলসংবাদ/একেবি




