
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আনোয়ার খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানা পুলিশের এসআই মতিউর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত কলেজ ছাত্র আনোয়ার খান দেলদুয়ার উপজেলার ডুবাইল উত্তরপাড়া গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে। নিহত আনোয়ার করটিয়া সাদত কলেজের ছাত্র ছিলো।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের এসআই মতিউর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে আনোয়ার খান কলেজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দ্যেশ্যে রওনা হয়। পরে সে মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একে




