
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন তিনি। তিনি এসময় প্রায় ৩০০ দুস্থ্য ও শীতার্ত পরিবারের হাতে কম্বল তুলে দেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত শীতার্ত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকার দুস্থ্য ও অসহায় মানুষের পাশে আছে। বর্তমানে সারাদেশে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ চলছে। শীতে সবচেয়ে বিপদে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। তাদের দুঃখ ও দুর্দশা লাঘবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান লোকদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাদঁ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বকর ছিদ্দিকী, ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, দাউদুল ইসলাম দাউদ, কামরুজ্জামান মনি, শওকত হোসেন, ছিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমূখ।
…বাসাইলসংবাদ/২৪ডিসেম্বর/একেবি




