
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে নসিমন (ভটভটি) চাপায় দুই পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় নাগরপুর-মির্জাপুর সড়কের দক্ষিনঘাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়ার ফকির চাঁনের স্ত্রী উজালা বেগম (৫০) ও সাটুরিয়া উপজেলার বেতুলিয়ার ছামের আলীর স্ত্রী শেফালী বেগম (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন পাকুটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলিয়ার হোসেন (৫৫)।
এ ঘটনায় বেচেঁ যাওয়া আলিয়ার হোসেন জানান, আমি সাইকেল নিয়ে হাটে যাচ্ছিলাম এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমন অপরদিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই মহিলাকে চাঁপা দেয়। এ সময় আমি সাইকেল রেখে লাফ দিলে মাথায় আঘাত পেয়েও সৌভাগ্যক্রমে আমি বেঁচে যাই। কিন্তু দুই নারী ঘটনাস্থলেই নিহত হন।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, সকালে ঘাগড়া থেকে ধান ভর্তি একটি নসিমন ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি পিকনিকের বাস পৌঁছালে সাইড দিতে গিয়ে নসিমনটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাঁপা দিলে ঘটনাস্থলেই দুই নারী নিহত ও অপর একজন পথচারী আহত হন।
…বাসাইলসংবাদ/ ১২ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




