
নিজস্ব প্রতিবেদক, মাভাবিপ্রবি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকাগামী বাস চেয়ে স্মারকলিপি প্রদান করেছে সাধারন শিক্ষার্থীরা। বুধবার বিকাল ৩ টায় প্রায় এক হাজার শিক্ষার্থী সাক্ষরিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর প্রক্টরের মাধ্যমে জমা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রসাযন বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান নাসিম বলেন, প্রায় প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়েরই দুর পাল্লার বাস রয়েছে। শিক্ষামুলক সেমিনার, বই ক্রয়, চাকরির পরীক্ষাসহ অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য শিক্ষার্থীদের ঢাকায় যাতায়াত করতে হয়। এছাড়া পাবলিক বাসে যাতায়াতের সময় অতিরিক্ত ভাড়া, মেয়েদের ইভটিজিং ও নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। এজন্য আমরা সপ্তাহে অন্তত ২ দিন ক্যাম্পাস-টু-ঢাকা ও ঢাকা-টু-ক্যাম্পাস বাস চেয়েছি।
…বাসাইলসংবাদ/০৯ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




