
নিজস্ব প্রতিবেদক : “দুস্থ মানবতার সেবায়” এই শ্লোগান কে সামনে রেখে টাঙ্গাইলে গুলশান নিকেতন সোসাইটি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বুধবার বিকেলে ঢাকা গুলশান নিকেতন সোসাইটির উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলা কাকুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১১০০ শ’ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, কাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী জিন্না, গুলশান নিকেতন সোসাইটি সভাপতি ইঞ্জিনিয়ার হাবিব আহসান, গুলশান নিকেতন সোসাইটির পরিবেশ ও পরিচ্ছন্ন সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তার আজাদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বিপ্লব, কাকুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. ইউসুফ সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
…বাসাইলসংবাদ/০৯ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




