
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে এক নারীকে ধর্ষণ মামলায় শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার (১৫ মে ) বেলা সাড়ে ১১টার দিকে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসীন তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গোলাম কিবরিয়া বড়মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই এবং জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব।
তবে, ধর্ষণ মামলার আরেক আসামী আওয়ামী লীগ নেতা বড় মনিরের স্ত্রী নিগার আফতাব আদালতে আত্মসম্পর্ণ করেননি বলে জানা গেছে।
টাঙ্গাইলের সরকারি কৌশলী (পিপি ) এস আকবর খান জানান, এক নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা বড়মনির নিম্ন আদালতে আত্মসম্পর্ন করে জামিন আবেদন করেন। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসীন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে ওই আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী উচ্চ আদালত থেকে জামিন পেলেও পরবর্তিতে চেম্বার আদালত তাদের জামিন স্থগিত করে নিম্ন আদালতে আত্মসম্পর্ন করার নির্দেশ দেন।
প্রসঙ্গত; গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা ধায়ের করা হয়। মামলায় ওই নারী অন্তঃসত্ত্বা বলে উল্লেখ করেছেন। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামী করা হয়েছে। এদিকে, অন্তঃসত্ত্বার প্রমাণ পেয়েছেন মেডিকেল বোর্ড। এছাড়াও ওই নারী ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।
বাসাইলসংবাদ, ১৫ মে, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




