
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপিসহ বাসাইল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে মিথ্যা, ভিত্তিহীন ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১৪ মে) দুপুরে উপজেলার কাশিল বটতলা এলাকায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল হুদা খান বাহাদুর, আওয়ামী লীগ নেতা জহির আহমেদ জমাদার পিন্টু, আলমগীর খান, আতিকুর রহমান আতিক প্রমুখ।
বক্তারা বলেন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম গত ৮ তারিখে সংবাদ সম্মেলন করে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপিসহ বাসাইল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে মিথ্যা, ভিত্তিহীন ও অপপ্রচার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ১৪ মে, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




