
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস খ্যাত মামুনের চিকিৎসায় পাশে দাঁড়ালো সোনিয়া ফাউন্ডেশন। রবিবার (২২ ডিসেম্বর) সোনিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে উপস্থিত হয়ে তার দূর্ভোগের কথা জানান জেমস মামুন। তার কথা শোনে সোনিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সোনিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনিয়া সোনি তাকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়াও তার চিকিৎসার জন্য যে কোন প্রয়োজনে পাশে থাকার কথা জানান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

প্রসঙ্গত, গত ৬ বছর যাবত কিডনি রোগে ভূগছেন তিনি। প্রতিমাসে একবার করে রক্তের প্রয়োজন হয় এবং সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করতে হয় তার। তার বাবা তাকে একটি কিডনি দান করলেও তা সচল হয়নি।
…বাসাইলসংবাদ/একেবি




