
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ১০ দিন ব্যাপী বিসিক শিল্পমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে জেলা প্রশাসক ও বিসিক এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিকের পরিচালক (বিপনন, নকশা ও কারুশিল্প) মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড়মনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।

মেলায় ৪৫ টি স্টল অংশ নিয়েছে।
…বাসাইলসংবাদ/০৭ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




