
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল এক ব্যক্তিকে বিনাশ্রম কারাদন্ড ও দুই ব্যক্তিকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন, শহরের সাবালিয়া এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আসলাম (১৯) ও নাজমুল হক বিপুলের ছেলে মো. মিরাজ (২২) এবং কালিহাতী উপজেলার তুকা গ্রামের শহীদ আলীর ছেলে মো. শাহেদ (২৬)।
ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন বলেন, টাঙ্গাইল জেলারেল হাসপাতালে দালালির মাধ্যমে রোগি ও রোগির স্বজনদের হয়রানির অভিযোগে ১৮৬০ সালের ২৯১ ধারায় আসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়াও মিরাজ ও শাহেদকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ, ১৯ মার্চ ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




