
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মানিক মনি দাস (২১) নামে বাংলাদেশ সেনাবাহিনীর এক ভুয়া ক্যাপ্টেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার(১৯ মার্চ) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে গোপালপুর পৌর শহরের কোনাবাড়ী বাজারের তামাকপট্টি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

মানিক মনি দাস গোপালপুর উপজেলার চর ধোপাকান্দি গ্রামের শ্রী অনিল মনি দাসের ছেলে।
পুলিশ জানায়, পৌর শহরের তামাকপট্টি এলাকায় একটি ব্যাংকের সামনে সেনাবাহিনীর লোগো সম্বলিত টিশার্ট পড়ে মানিক মনি দাস নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে পরিচয় দেয় । মানুষকে বিশ্বাস করানোর জন্য সে মোবাইলে রাখা সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে কতিপয় লোকজনের সাথে আলাপ আলোচনা করে। তার কথা বার্তা ও আচার-আচরণ লোকজনের কাছে সন্দেহ সৃষ্টি হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার (ক্যাপ্টেন) পরিচয় দিয়ে
অসৎ উদ্দেশ্যে সেনাবাহিনীর চিহ্ন বহন ও প্রতারণাপূর্বক অর্থ আত্মসাৎ করে অপরাধ করেছে। তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল করাগারে প্রেরণ করা হয়েছে।
বাসাইলসংবাদ, ১৯ মার্চ ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




