
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের মতো টাঙ্গাইলেও শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহীদ স্মৃতি পৌরউদ্যানে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, জেলা প্রশাসক আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীরসহ সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা-জনতা। পরে টাঙ্গাইল ষ্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জন্মদিনর কেক কাটা হয়।
বাসাইলসংবাদ/ ০৫ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




