
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ মোকাবিলায় করোনাভাইরাস প্রতিরোধে গণ টিকাদান কার্র্যক্রম শুরু হয়েছে। সিনোফার্মের ভেরোসেল নামক করোনা প্রতিরোধক টিকা সারা দেশের মত নাগরপুরেও প্রদান করা হচ্ছে। শনিবার (৭ আগস্ট) সকালে নাগরপুর সরকারি যদুনাথ স্কুল ও কলেজ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্র্বাহী কর্র্মকর্র্তা সিফাত-ই-জাহান।

স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর নির্দেশে সুষ্ঠুভাবে টিকা প্রদানের লক্ষ্যে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের একাধিক স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে কাজ করছেন। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরাও সুশৃঙ্খলভাবে টিকা নিতে টিকাকেন্দ্রে সহযোগিতা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নাগরপুর উপজেলার ইউএনও সিফাত-ই-জাহান, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান, সদর ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ইউএনও, এসিল্যান্ডসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অন্যান্য ইউনিয়নে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান বলেন, প্রথম দিনে প্রতিটি ইউনিয়নে ৬শ’ করে ১২টি ইউনিয়নে মোট ৭ হাজার ২শ’ টিকা প্রদান করা হবে। আগামী ১৪ আগস্ট থেকে গণটিকা দিবে স্বাস্থ্য অধিদপ্তর।
বাসাইলসংবাদ/ ০৭ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




