
বাসাইলসংবাদ: বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে ৫শ’ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর এলাকা থেকে মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল টাঙ্গাইল শহরের কান্দাপাড়ার বাদল মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর) ওসি সাজ্জাদ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




