
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। আজ বুধবার সদর উপজেলার বিশ্বাস বেতকা খাদ্য গুদামে এ কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রানালয় গবেষণা পরিচালক ঢাকা ফিরোজ আল মাহমুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টাঙ্গাইল সদর উপজেলা থেকে ৩৫০ মেট্রিকটন ধান সরকারিভাবে কৃষকদেদর কাছ থেকে সংগ্রহ করা হবে।




