
বাসাইলসংবাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদন : টাঙ্গাইল-৫ (সদর) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়া সংগঠক শিল্পপতি কেন্দ্রীয় জাতীয় পার্টির তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা জেলা জাতীয় পার্টির আহবায়ক পীরজাদা সফিউল্লাহ আল মুনিরের নির্বাচনী সভা শহরের নতুন বাসটার্মিলানে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার ১নং ওয়ার্ডবাসী এ সভার আয়োজন করেন।
জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা সফিউল্লাহ আল মুনির বলেন- আপনাদের কাছে আমার চাওয়ার কিছু নেই। আমি আপনাদের সন্তান আপনাদের উন্নয়নে কাজ করতে চাই। সে জন্য আমাকে আপনারা একটি বার ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমি অনেক আগে থেকেই আপনাদের পাশে দাঁড়িয়েছি, আছি এবং থাকবো। আমাকে আপনাদের পাশে সার্বক্ষণিক পেতে আমাকে লাঙ্গল প্রতিকে ভোট দিবেন।
একই সাথে আপনারা আশপাশের প্রতিবেশী ও আতœীয় স্বজনদের একটি করে ভোট দিতে বলবেন।
আমি আপনাদের সাথে নিয়ে টাঙ্গাইলের সর্বস্তরে উন্নয়নের ছোয়া লাগাতে চাই। আপনারা আমার জন্য ও সহযোগিতা করে আমাকে ভোট দিয়ে আমার পাশে থাকবেন এটা আমার বিশ্বাস।

এসময় পীরজাদার সহধর্মিণী জাকিয়া তাজিন ভোটারদের উদ্দেশ্যে বলেন- আমি আপনাদের কাছে একটি করে ভোট চাইতে এসেছি কিন্তু তার বিনিময়ে আপনাদের একজন যোগ্য নেতা দিয়ে গেলাম। ইতিপূর্বে আপনারা অনেককে ভোট দিয়েছেন। এবার একজন নতুন লোককে ভোট দিয়ে দেখেন তিনি আপনাদের জন্য কি করেন। তিনি নতুন হলেও আপনাদের অনেক আগের চেনা। তিনি সদরবাসীকে গত দশ বছর যাবত নিজ উদ্যোগে আপনাদের পাশে থেকে সেবা দিয়ে এসেছেন। আমি তার জন্য আপনাদের কাছে একটি করে ভোট আশা করছি।
আপনারা তাকে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে আপনাদের সেবা করা সুযোগ দিবেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাভোকেট আব্দুস ছালাম চাকলাদার, যুগ্ন আহবায়ক মোঃ ওয়ারেজ, সদর উপজেলার সভাপতি এ্যাভোকেট তাহের ও শহর সভাপতি আহসান খান আছু প্রমুখ।
সভা পরিচালনা করেন যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।
বাসাইলসংবাদ/একে




