
বাসাইলসংবাদ: রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৯:

নিউজ ডেস্ক : শনিবার পর্দা নামলো জাতীয় সামার এ্যাথলেটিক্সের পঞ্চদশ আসর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে সমাপনী ঘোষণা করেন এ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবীর।
এই আসরে ১৯ স্বর্ণ, ১৫ রৌপ্য ও ১২ তাম্রপদক পেয়ে বাংলাদেশ নৌ বাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। ১৪ স্বর্ণ, ১৭ রৌপ্য ও ১০ তাম্রপদক পেয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১ স্বর্ণ, ২ রৌপ্য ও ২ তাম্রপদক পেয়ে তৃতীয় হয়েছে বিজেএমসি।
এই আসরে ৪টি নতুন জাতীয় রেকর্ড হয়। ৩টিই নৌবাহিনীর। ২০০ মিটার দৌড়ে (মহিলা) শিরিন আক্তার (২৪.৯৭ সেকেন্ড), হাইজাম্প (পুরুষ) মাহফুজুর রহমান ২.১৫ মিটার, এবং ৪ গুণিতক ১০০ মিটার রিলে (মহিলা) ৪৮.২৯ সেকেন্ড। এছাড়া হাইজাম্প (মহিলা) ইভেন্টে বাংলাদেশ জেলের উম্মে হাফসা রুমকি (১.৬৮ মিটার)।
বাসাইলসংবাদ/একেবি




