
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
পাঠাগার আন্দোলন বাংলাদেশ আয়োজনে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় গত ৩০ সেপ্টেম্বর কুমিল্লা শিল্পকলা একাডেমীতে জাতীয় যুব সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সারাদেশ থেকে প্রায় ১৫শ যুবক-যুবতীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সারাদেশের মধ্যে ১২জনকে চে গুয়েভারা ইয়ুথ এ্যাওয়ার্ড ২০১৬ প্রদান করা হয়। এছাড়াও বিশিষ্ট ব্যক্তি ও কয়েকজন যুবক-যুবতীকে আজীবন সম্মাননা স্বারক প্রদান করা হয়।

১২ জনের মধ্যে ব্যাংকার ও কমিউনিটি এন্ড হিউমিনিটির নির্বাহী সদস্য টাঙ্গাইলের বাসাইলের সজীবুর রহমান খানকে ফিচার লেখনীতে চে গুয়েভারা ইয়ুথ এ্যাওয়ার্ড ২০১৬ ও তরুন সংগঠক হিসেবে আজীবন সম্মাননা স্বারক প্রদান করা হয়।
বাসাইল সংবাদ/একে
সংবাদটি শেয়ার করুন




