
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে খসরু মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (০৪ মার্চ) সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীর ঘাটাইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খসরু ওই এলাকার রোস্তম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খসরু মিয়া সকালে সেচপাম্পে বিদ্যুতের লাইনে কাজ করছিল। এসময় এক পর্যায়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে আনার আগেই খসরু মিয়ার মৃত্যু হয়। পরে নিহতের লাশটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় তার পরিবার নিয়ে গেছে।’
বাসাইলসংবাদ/ ০৪ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




