
নিজস্ব প্রতিবেদক : লকডাউনের খবরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত যাত্রী নিয়েও যাতায়াত করছে যানবাহন। আর অতিরিক্ত যাত্রীবহনের দায়ে চারজন বাস চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (০৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর নাহার বেগমের নেতৃত্বে মহাসড়কের রাবনা পাইপাস এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় প্রশাসনের পক্ষ থেকে স্থাস্থ্যবিধি মেনে সাধারণ মানুষকে চলতেও মাইকিং করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর নাহার বেগম বলেন, ‘আগামীকাল থেকে লকডাউন শুরুর ঘোষণা হওয়ায় কর্মস্থল ছাড়তে শুরু করেছে মানুষ। এতে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। এ সুযোগে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে চারজন চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ০৪ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




