
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে কুমুদিনী সরকারি কলেজ শাখার ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় জেলা ছাত্রকল্যাণ পরিষদ কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।

এশা আক্তারকে সভাপতি ও রোদেলা খন্দকারকে সাধারণ সম্পাদক করে আগামী ১বছরের জন্য ৪২ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মনির শিকদার, সহ-সভাপতি জাহিদ হাসান সাজন, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক তোয়াব হোসেন, সহ-সম্পাদক কাউছার ভূইয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুন্না মিয়া, করটিয়া কলেজ শাখা ছাত্রকল্যাণ পরিষদের সিনিয়র সদস্য আরিফুল ইসলাম।
এছাড়াও নবগঠিত কুমুদিনী সরকারি কলেজ ছাত্রকল্যাণ পরিষদের নেত্রীবৃন্দ ও ছাত্রকল্যাণ পরিষদের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




