
বাসাইলসংবাদ: শনিবার, ০৩ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক ॥ ‘এসো নিজেকে পরিবর্তন করি’ এ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমধর্মী এডুকেশনাল এন্ড মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার চারান উচ্চ বিদ্যালয়ে এ সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তব্য রাখেন- সরকারি কুমুদিনী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মুহাম্মদ আজাদ খান, মোটিভেশনাল স্পীকার ও লেখক আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইষ্কান্দার মির্জা এবং বল্লা করোনেশন হাইস্কুল এন্ড কলেজের বাংলা প্রভাষক তারেকুল ইসলাম। চারান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছামান আলী বিএসসির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র কর্মকার।
শিক্ষার্থীরা এধরনের উদ্বুদ্ধকরণ সেমিনারে অংশগ্রহণ করে আনন্দ প্রকাশ করেছে। তারা জানান এডুকেশনাল এন্ড মোটিভেশনাল প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখেছে। ভবিষতে অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও এই প্রোগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বাসাইলসংবাদ/একেবি




