
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে অসুস্থ্ গরু জবাই করে বাজারে নিয়ে যাওয়ার সময় দুই কসাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে সাজা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার বল্লা মধ্যপাড়া গ্রামের মেহেদী হাসানের ছেলে নাসির উদ্দিন ও একই গ্রামের মৃত এখলাছ উদ্দিনের ছেলে বকুল হোসেন ওরফে ফাইলা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, ‘উপজেলার বাগুটিয়া বিলবর্নী এলাকায় একটি অসুস্থ ও দুর্গন্ধযুক্ত গরু জবাই করে করটিয়া বাজারে নেয়ার সময় এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে হাতে নাতে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইজনকে এক বছর করে সাজা প্রদান করা হয়েছে।’
বাসাইলসংবাদ/একে




