
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে বাবুল হোসেন নয়ন (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রী (১২)কে অপহরণের পর ধ র্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) অপহৃতা মেয়েটি উদ্ধার হলে ওইদিন রাতেই মেয়েটির মা বাদী হয়ে এঘটনায় প্রতিবেশী বাবুল হোসেন নয়নসহ তিনজনকে আসামি করে সখীপুর থানায় অপহরণ ও ধ র্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলা ও অপহৃতার পরিবার সূত্রে জানা যায়, উপজেলার প্রতিমাবংকী গ্রামের ওই ছাত্রীকে গত ২১ সেপ্টেম্বর সকালে রাস্তা থেকে প্রতিবেশী মৃত শাহজাহান আলীর ছেলে বাবুল হোসেন নয়ন ও তার সঙ্গীরা জোরপূর্বক মেয়েটিকে গাড়িতে উঠিয়ে নেয়। পরে ওই মেয়েটিকে কক্সবাজার নিয়ে এক হোটেলে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধ র্ষণ করে।
পরে গত ২৫ সেপ্টেম্বর সকালে বাবুল হোসেন নয়ন মেয়েটিকে টাঙ্গাইল ডিসি লেকে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে মেয়েটি তার মাকে মোবাইলে বিষয়টির বিস্তারিত জানালে পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করা হয়।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির বলেন- এঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি বাবুল হোসেন নয়নসহ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/একে




