
বাসাইলসংবাদ: শুক্রবার, ০৯ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত হওয়া বগিটির চাকা মেরামত করে শুক্রবার (৯ আগস্ট) বিকাল ৫টার দিকে ট্রেন যোগাযোগ চালু করা হয়েছে। এরআগে দুপুর পৌনে দুইটার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপেস ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন, সংশ্লিষ্টরা এসে লাইনচ্যুত হওয়া বগির চাকা মেরামত করেছেন। পরে বিকাল ৫টার দিকে ওই ট্রেনটি খুলনার দিকে ছেড়ে গেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




