
নিজস্ব প্রতিবেদক, মাভাবিপ্রবি : বৈশ্বিক কোভিড-১৯ মহামারীর দূর্যোগময় সময়ে মে, ২০২০ মাসের এক কর্মদিবসের বেতনের একটি অংশ দিয়ে অসহায় ও দুস্থদের মাঝে শুভেচ্ছা উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের সামনে থেকে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন ও সাধারন সম্পাদক প্রফেসর ড. মো. মাসুদার রহমানের নেতৃত্বে টাঙ্গাইল পৌরসভাস্থ ৭ ও ৮ নং ওয়ার্ডের ১৬৬টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ইতিপূর্বেও বিশ্ববিদ্যালয়ের হতদরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ, বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরনসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ডে অংশগ্রহণ করে আসছে।
…বাসাইলসংবাদ/ ২৪ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




