
বাসাইল সংবাদ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম আব্দুল মালেক মিয়া, জেলা পরিষদের সদস্য খন্দকার মোঃ কামরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, পৌর মেয়র মজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়াসহ অন্যরা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




