
নিজস্ব প্রতিবেদক : জমকালো আয়োজনের মধ্যদিয়ে পর্তুগালে বসবাসরত টাঙ্গাইল জেলার প্রবাসীদের নিয়ে গঠিত ‘টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগাল’ এর উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্র্রতি পর্তুগালে আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই মিলন মেলায় পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ববোধ জোরদার এবং একটি শক্তিশালী কমিউনিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, ‘টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগাল’ একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি করা হয়েছে মূলত মানুষের কল্যাণের জন্য ও মানব সেবার জন্য। তিন বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি শুধু একটি মিলন মেলা নয়, বরং টাঙ্গাইল কমিউনিটিকে সংগঠিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, প্রবাসে একসাথে থাকার মাধ্যমে টাঙ্গাইলবাসীর ঐক্য আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতে বড় পরিসরে সামাজিক ও কল্যাণমূলক কাজ করা সম্ভব হবে।
বাসাইলসংবাদ, ১৭ এপ্রিল, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






