
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বালাইনাশকের সুষ্ঠু ব্যবহার সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাসাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে বালাইনাশকের সুষ্ঠু ব্যবহার ও বাজারজাতকরণের লক্ষ্যে খুচরা, পাইকারি, ডিলার ও কোম্পানির প্রতিনিধিদের সাথে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার শাজাহান আলীর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আরিফুল হাসান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) শোয়েব মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম।
এ সময় উপজেলার লাইসেন্স প্রাপ্ত সকল বালাইনাশক বিক্রেতা, কোম্পানি প্রতিনিধি ও সকল উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






