
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দিনব্যাপী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হলরুমে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই পার্টনার কংগ্রেস-এর আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. শোয়েব মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাসাইল উপজেলার শাখার আমীর আফজাল হোসেন, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সবুজ মিয়া।
বাসাইলসংবাদ, ১৫ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






