
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) উপজেলার কাশিল দক্ষিণপাড়া ঈদগা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

কাশিল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বাসাইল পৌর বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জেলা মহিলা দলের সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাশিল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু তাহের রাজা খান।
বাসাইলসংবাদ, ১৫ মার্চ, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






