
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, সখীপুরের সদরে প্রথম উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা, সখীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সখীপুর পি.এম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও জমিদাতা ‘দানবীর শেখ হায়েত আলী সরকার’- এর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) এ উপলক্ষে কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ, দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

সকালে কবর জিয়ারতে অংশ নেন সখীপুর পি.এম. পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক, সাবেক সিনিয়র শিক্ষক ফজলুল হক সহ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, হতেয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বেলায়েত হোসেন, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল রাজ্জাক বিএসসি, সরকারী মুজিব অনার্স কলেজের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক ও বিভাগীয় প্রধান অধ্যাপক দেলোয়ার শিকদার, প্রয়াত শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, দৈনিক সমকালের সখীপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এনামুল হক এবং পরিবারের পক্ষে মরহুমের জ্যেষ্ঠ পুত্র আব্দুল বারেক মিয়া এবং দানবীর প্রয়াত শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও মরহুমের কনিষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব, নাতি শেখ মেনন, শেখ জাহাঙ্গীর ও নাতি শিক্ষানবিশ আইনজীবী শেখ হাসনাতসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন স্তরের আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে, এ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী। এসময় স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক, সদস্য শেখ মেনন, শিক্ষানবিশ আইনজীবী শেখ মোহাম্মদ হাসনাত ও প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত।
বাসাইলসংবাদ, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






