
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে আইএফআইসি ব্যাংকে ‘মধুমাস উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে থানা রোডের আইএফআইসি ব্যাংক উপ-শাখা কার্যালয়ে গ্রাহক, ব্যবসায়ী ও সুধীজনদের নিয়ে মধুমাস উৎসবের আয়োজন করা হয়।

মধুমাস উৎসবে বাসাইল উপ-শাখা অফিসার ইনচার্জ কৌশিক বসাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসএম শিহাব আল মুরাদ, ব্যাংকের অফিসার জান্নাতুল ফেরদৌস ঊর্মি প্রমুখ।
মধুমাস উৎসবে আম, কাঁঠাল, ড্রাগন, পেয়ারা, জাম্বুরা, কলা, আনারস, লটকনসহ বিভিন্ন প্রজাতির মধু ফল দিয়ে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।
বাসাইলসংবাদ, ৩০ জুলাই, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






