
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরুখ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাইস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে।
বাসাইলসংবাদ, ০১ আগস্ট, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






