
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে সালমা বেগম নামের এক নারী গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার নথখোলা বড়বাড়ি এলাকায় গ্রাহকের ছেলে নমিনি শাহাদত মিয়ার হাতে ৩ লাখ ২২ হাজার ৯৪ টাকার চেক তুলে দেয় প্রগতি লাইভ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রকল্প প্রধান (আইপিএল গোলাপ) নুরুল ইসলাম খান।

স্থানীয় সমাজসেবক আবুল কাশেমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হোসাইন মাহমুদ, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের টাঙ্গাইল সার্ভিস সেন্টারের জেনারেল ম্যানেজার আমিনুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, সালমা বেগম ৭টি কিস্তি দেওয়ার পর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। পরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃপক্ষ তার মৃত্যুদাবির সকল কাগজ এক মাসের মধ্যে প্রস্তুত করেন। সেই অনুযায়ী শনিবার গ্রাহকের মৃত্যুদাবির নমিনিকে ৩ লাখ ২২ হাজার ৯৪ টাকার চেক বুঝিয়ে দেওয়া হয়।
বাসাইলসংবাদ, ১৯ মে, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






