
নিজস্ব প্রতিবেদক : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বাসাইল উপজেলা মৎস্য অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা, বাসাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও মোহনা টিভির টাঙ্গাইল প্রতিনিধি
এনায়েত করিম বিজয়, প্রচার সম্পাদক আব্দুল লতিফ মিয়া, বাসাইল রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, সাহিত্য সম্পাদক শরীফুজ্জামান, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।
বাসাইলসংবাদ, ২৫ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




