
নিজস্ব প্রতিবেদক : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিউর রহমান গাউস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম, বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মশিউর রহমান খান, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে।

পরে মৎস্যচাষে প্রশংসনীয় ভূমিকা রাখায় উপজেলার ৩ জন মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়।
বাসাইলসংবাদ, ২৫ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




