
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ইটবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের উপজেলার নগরবাড়ি ঋষিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত সাইফুল (৩৮) ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি এলাকার আব্দুর রশিদের ছেলে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর গুরুতর আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। আর বর্তমানে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও জানান, নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বাসাইলসংবাদ, ১১ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




