
অনলাইন ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় একটি যাত্রীবাহী বিমান ভিক্টোরিয়া হ্রদে পড়ে ১৯ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের শহর বুকোবায় অবতরণের সময় ৪৩ জন আরোহী নিয়ে হ্রদে পড়ে যায় বিমানটি।

দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজালিবা বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি প্রিসিশন এয়ারের ফ্লাইটটি তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দারুস সালামে অবতরণ করার কথা ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যেখানে ফ্লাইটটিতে ক্রুসহ ৪৩ জন আরোহী ছিলেন। এর মধ্যে যাত্রী ছিলেন ৩৯ জন।
বাসাইলসংবাদ, ০৭ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




