
অনলাইন ডেস্ক : পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। দেশটির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মারিও দ্রাঘি। জোট সরকারের তিন মিত্র সরকারের প্রতি সমর্থন তুলে নেওয়ায় তিনি পদত্যাগ করেন।
প্রেসিডেন্ট অফিস এক বিবৃতিতে বলেছে, পদত্যাগের বিষয়টি প্রেসিডেন্ট জেনেছেন এবং বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের পরিসরে দায়িত্ব পালনের কথা বলেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদত্যাগ দেশটিতে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে আগাম নির্বাচনের পথ খুলে দিল। যদিও প্রেসিডেন্ট অফিসের বিবৃতিতে উল্লেখ করা হয়নি, প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেবেন কি না বা আগাম নির্বাচন দেবেন কি না।
২০২১ সালে করোনা মহামারিতে অর্থনৈতিক সংকটের মধ্যে ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন দ্রাঘি। পদত্যাগের আগে তিনি জাতীয় ঐক্যজোটের নিন্দা জানিয়েছেন।
বাসাইলসংবাদ/ ২১ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




