
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে দগ্ধ হয়েছেন এক চালক। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা ১৩ নং ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এসময় মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান এ তথ্যটি নিশ্চিত করেছেন।অগ্নিদগ্ধ ওই চালককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।

তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।এসআই নাজমুল হাসান জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাথে সাথেই একটি ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় দুই ট্রাকে থাকা সবাই দ্রুত সরে যেতে পারলেও আটকা পড়েন সিমেন্টবোঝাই ট্রাকের চালক। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রæত আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় ওই ট্রাকের চালককে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে প্রায় তার শরীরের ৪০ শতাংশ অংশ পুড়ে গেছে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/ ২৫ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




