
নিজস্ব প্রতিবেদক : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার হেল্প বুথ উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) জেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার আহ্বায়ক ফাতেমা রহমান বিথী বলেন, ‘ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে তার পরীক্ষার হল চিনিয়ে দেয়া ছিল আমাদের মুল লক্ষ্য। সেই লক্ষ্য অনুযায়ি সকাল থেকে কেন্দ্র বসিয়ে কাজ করছিল ছাত্র ফেডারেশনের কর্মীরা। ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীরা সেই বুথ থেকে সেবা নিচ্ছিল, উপকৃত হচ্ছিল। কিন্তু বিশ^বিদ্যালয় ছাত্রলীগ নেতা
মানিক শীল তার লোকজন নিয়ে এসে প্রভাব খাটিয়ে ছাত্র ফেডারেশনের ব্যানার ছিনিয়ে নিয়ে বুথ উচ্ছেদ করে দেয়। সকল ক্যাম্পাস সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত মানিক শীল বলেন, ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশন নাই। আর আমরা তো ছিনতাইকারী নয় যে ছাত্র ফেডারেশনের ব্যানার ছিনিয়ে নেবো।’
মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক প্রিয়ম আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব শামীমুর রহমান সাগর, যুগ্ন আহবায়ক মশিউর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাওছার আহমেদ, সাবেক যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান শাওন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার আহ্বায়ক ফাতেমা রহমান বিথী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাক মো. আলিফ।
বাসাইলসংবাদ/ ১৭ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




