
নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শহরে অস্থায়ী বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেয় টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আলীম, জেলা তাঁতী দলের আহবায়ক শাহ আলম মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান সোহেল, জেলা বিএনপি নেতা রোকনুজ্জামান মাসুদ, সরকারি এমএম আলী কলেজের সাবেক ভিপি শাহ আওরঙ্গজেব তুষার, বিএনপি নেতা শামিম আল মামুন স্বপন, আল মসুম, মামুন মোরশেদ ভ’ইয়া, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবিদ হাসান ইমন, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম রফিক, যুবনেতা আমিনুর রহমান আমিনসহ অনেকে। এসময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ১৭ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




