
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে গুডনেইবারস বাংলাদেশ সিডিপি কর্তৃক উপজেলার ১শ’ ৪৭জন হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কালিয়ানপাড়া নিজস্ব ক্যাম্পাসে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে প্রতিজনকে ৭ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তৈল এবং দুটি সাবান বিতরণ করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এসব খাদ্যসামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করেন। এ সময় সিডিপি ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ, সখীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি তাইবুর রহমান, ইউপি সদস্য ওয়াসিম মিয়া, মেডিকেল অফিসার বিদ্যুত চন্দ্র নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ২৩ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




