
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাস সংলগ্ন এলাকায় গরীব অসহায় ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে বঙ্গবন্ধু সেনানিবাসের উদ্যাগে বঙ্গবন্ধু সেনানিবাস সংলগ্ন এলাকার মাঠে এ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় লেফট্যানেন্ট কর্নেল মো. সোহেল রানা , মেজর মো. কায়েসসহ সেনাবাহিনীর অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শতাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, সাবান, নগদ টাকা এবং মাস্ক বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/ ০৪ মে, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




