
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীর ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার ও শনিবার উপজেলার হামিদপুর ও বাঘেরবাড়ি এলাকার বিভিন্ন মসজিদে গিয়ে তিনি এ অর্থ প্রদান করেন।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খালেক মাষ্টার, হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপিত ডা. দেলোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, হাতেম আলী, আবদুস সামাদ সিকদার, মফিজ উদ্দিন মাষ্টার, চৌরাস্তা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কাজী আশরাফ সিদ্দিকী বলেন, মসজিদ আল্লাহর পবিত্র ঘর। আমার ব্যক্তিগত তহবিল থেকে ২০টি মসজিদ ও ২টি মাদরাসা উন্নয়নের কাজের জন্য পরিচালনা কমিটির হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।
বাসাইলসংবাদ/ ১০ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




