
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা কৃষক লীগের উদ্যোগে বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়৷ বর্ধিত সভার উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম।
উপজেলা কৃষক লীগের আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক আবুল হোসেন, বাংলাদেশ কৃষক লীগের চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ন কবীর, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দিন প্রমুখ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন।
এ সভায় উপজেলার ১২ ইউনিয়নের প্রায় দুই শতাধিক কৃষকলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ১০ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




