
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ৩শ’ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার গোপালপুর গ্রামের ঢালান শিবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শরিফুল সদর উপজেলার রামদেবপুর গ্রামের ইয়াবুক আলীর ছেলে।
টাঙ্গাইলের র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিসিপি-৩) এর কোম্পানী কমান্ডার মো. রওশন আলী বলেন, ‘গোপন তথ্যের ভিক্তিতে রাতে র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড জব্দ করা হয়।’
তিনি আরও বলেন, ‘শরিফুল পেশাদার মাদক ব্যাবসায়ী। সে টাঙ্গাইল সদর ও তার আশপাশের এলাকায় মাদকসেবিদের কাছে খুচরা মাদক বিক্রি করতো। এই ব্যাপারে তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ০১ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




